• September 16, 2026
কবিতা

রিপুচক্র করো বশ

কাব্যকলি
  • ২৭-১১-২০২৫

রিপুচক্র করো বশ

আসাদুজ্জামান খান মুকুল এর শেক্সপিয়ারিও সনেট- অষ্টক কখকখঃগঘগঘ/ ষটক ঙচঙচঃছছ


আসাদুজ্জামান খান মুকুল

কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য ও মদ,
রিপুচক্র এরা ধরে পৈশাচিক রূপ!
ক্রমে ক্রমে মানুষেরে করে ফেলে বদ,
হৃদ মন্দিরে বানায় দ্বার রুদ্ধ কূপ!

রিপুদোষে মানুষেরা ভুলে প্রেম প্রীতি,
স্বীয় সুখে রাখে চক্র সদাই বিভোর।
বৃদ্ধি করে হানাহানি গেয়ে স্বার্থ গীতি,
মানবতা ত্যাজ্য করে হয় যে অসুর!

চলে রিপু ধরাধামে বহুরূপী সাজে,
রূপের ঝলকে নরে লভে কুস্বভাব!
কুহকে মাতিয়া শেষে জড়ায় কুকাজে।
অপকর্ম করে ভবে পাপ করে লাভ।

ষড়রিপু করে বশ শুদ্ধি করো মন,
হৃদয় মাজারে পাবে সুখ সর্বক্ষণ!

শেয়ার করুন:
কাব্যকলি

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...